বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ডাদেশ

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩০ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন শরীয়তপুরের দায়রা জজ আদালত। ২৬ নভেম্বর রোববার দুপুরে আদালতের বিচারক শেখ মফিজুর রহমান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. নজরুল ইসলাম (৪৪) ডামুড্যা উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের মৃত হোসেন আলী মাদবরের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ১৬ ফ্রেব্রুয়ারী নজরুল ইসলাম তার স্ত্রী আমেনা বেগম (৩০) কে নিজ বসত ঘরে কুঠাড় দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই সুলতান মাদবর ৫ জনকে আসামী করে ডামুড্যা থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে নজরুল ইসলামকে অভিযুক্ত করে একটি অভিযোগ পত্র আদালতে দখিল করে তদন্তকারী কর্মকর্তা। চার্জ গঠন পরবর্তী ১২ জন সাক্ষী সাক্ষ্য দিয়ে মামলার বিচার্য বিষয় প্রমান করে। সেই মামলায় আজ আসামীকে মৃত্যুদন্ড প্রদান করেছেন জেলা দায়রা জজ আদালত।

এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মির্জা হজরত আলী (পিপি) বলেন, আমরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমান করতে সক্ষম হয়েছি। আদালত আসামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে। বাদী পক্ষ ও রাষ্ট্রপক্ষ আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করছি।মামলার আসামী পক্ষের আইনজীবী এনামুল হক বলেন, আসামী রাগের বশবতি হয়ে অজ্ঞান অবস্থায় তার স্ত্রীকে হত্যা করেছেন। এটি নরহত্যার শামিল। নরহত্যার সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। আদালত আসামীর প্রতি অন্যায় করেছে। আমরা উচ্চ আদালতে যাব। সেখানে আসামীর সাজা কমবে।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit