শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে পৌরসভা কর্তৃক ৩৫ লক্ষ টাকা ব্যায়ে ড্রেন ও রাস্তা নির্মাণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভার কাঁটাবাড়ীতে শতাধিক বছর পর ৩৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ হচ্ছে রাস্তা ও ড্রেন। ফুলবাড়ী পৌরসভা একটি মডেল পৌরসভা গড়ে তুলতে দিনরাত কাজ করছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। তিনি নিজে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে মানুষের সমস্যাগুলি চিহ্নিত করে পর্যায় ক্রমে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় নিমতলা মোড়ে সাবে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর গলিতে অনুরূপ টাকায় ড্রেন নির্মান করছেন।

একই ধারায় ফুলবাড়ী পৌরসভার কাঁটাবাড়ীতে ড্রেন ও রাস্তা নির্মাণ করছেন। রাস্তা ১৩৫ মিটার ও ড্রেন ১৬৫ মিটার। ব্যায় ধরা হয়েছে প্রায় ৩৫লক্ষ টাকা। কোভিড-১৯ এলজিসিআরআরপি এর আওতায় একই কাজ পৌরসভা সম্পন্ন করছেন। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে কাজ শুরু করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌসরভার প্রধান প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম। বিশিষ্ট্য ঠিকাদার মোঃ সয়েব পাপু। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আনছার আলী মিন্টু। এ জন্য এলাকাবাসী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন কে ধন্যবাদ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit