বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

আজ কিছুটা উদাসীন থাকতেই পারেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিটি মানুষেরই বৈশিষ্ট্য স্বতন্ত্র। কেউ অল্পতে তুষ্ট, কেউ কেউ আকাঙ্ক্ষার চেয়ে বেশি পেয়েও নিস্পৃহ। জীবনানন্দ দাশের মতো জীবনের অসামান্য কোনো সাফল্যেও নিস্পৃহ ও শীতল থাকেন কেউ কেউ। অনেকে আবার খুব তুচ্ছ বিষয় নিয়ে মুগ্ধ হওয়ার ক্ষমতা নিয়ে জন্মান। যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্ত থাকতে কিছুটা উদাসীনতা মাঝে মাঝে দরকার। তারপরও কেউ উদাসীন হয়, কেউ হয় না।

তবে আজকের দিনটি সবার জন্য আলাদা। আপনি খুব সিরিয়াস হোন কিংবা উদাসীন হোন; আজকের দিনটা একটু বিশেষ উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন। কেননা, আজকের দিনটা যে উদাসীনতার। আজ ২৫ নভেম্বর, উদাস দিবস। টমাস ও রুথ রয় নামের এক মার্কিন দম্পতির হাত ধরে দিবসটির শুরু হয়। উদাসীনতাকে উদ্‌যাপনের জন্যই মূলত এমন দিনের প্রবর্তন করেন তারা।

যদিও এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হওয়া দিবস। তবে বিশ্বায়নের এই যুগে যেকেনো দিবস, যেকোনো স্থানে পালন করতে তো বাধা নেই। আর চাপমুক্ত থেকে একটা দিন নিজের মতো কাটাতে ক্ষতি কী! আজকের এই বিশেষ দিনে প্রতিদিনের কাজের চাপ থেকে আজকে না হয় কিছুটা অবকাশ নিয়ে নিজের ভাবনার জগতে বিচরণ করলেন। জীবনের গতির সঙ্গে উদাসীনতার বন্ধুত্ব করতে পারেন আজকের এই দিনে।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit