সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

৩০০ আসনে জাপা মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ নভেম্বর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : সকালে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানিয়েছেন, অবরোধের বিষয়টি মাথায় রেখে ফরম বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৭২০টি ফরম বিক্রি হয়েছে। আজও ফরম বিক্রি চলছে। আগামী ২৭ নভেম্বর ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে, আজ শুক্রবার সকাল থেকেই সারা দেশ থেকে লাঙ্গলের কাণ্ডারিরা দলের বনানী কার্যালয়ে ভিড় করেন। আজও যারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে চান তাদেরকে ফরম দেয়া হচ্ছে। প্রার্থীদের প্রত্যাশা, আগামী জাতীয় নির্বাচনে দল থেকে মনোনিত হলে জনকল্যাণে কাজ করবেন তারা।

সকাল থেকে জাপার চেয়ারম্যান ও মহাসচিবসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সকালে রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। বিকালে রাজশাহী বিভাগের আসন থেকে যারা জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের সাক্ষাৎকার নেয়া হবে। কাল ও পরশু সাক্ষাৎকার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নেতারা।
 
এরআগে, সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। আজ শুক্রবার (২৪ নভেম্বর) মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখনও মনোননয় ফরম তুলেননি। ফরম নেননি তার ছেলে রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ)।

মূলত অভ্যন্তরীণ সংকটের কারণেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত রওশন এরশাদ এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এক প্রশ্নের জবাবে মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, দলে রওশন এরশাদ বলে কোন পন্থী নেই। এখনও রওশন এরশাদ ফরম নেননি। অবরোধের বিষয়টি মাথায় রেখে ফরম বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে, রওশন এরশাদের জন্য হয়নি। তবে তিনি চাইলে তার ফরম বাসায় পাঠানো হবে।

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit