মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

রাঙামাটি শহরে এপিবিএন’র অভিযানে ১৭ জুয়াড়ি আটক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের পৌরসভা সংলগ্ন নুরজাহান বিল্ডিং এ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৭ জন জুয়াড়িকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন রাঙামাটি এপিবিএন-১ এর সদস্যরা। এপিবিএন পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খান জানান, রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে।

বিষয়টি জানতে পেরে স্থানীয় সোর্সের মাধ্যমে খবর নিয়ে বুধবার রাতে জানতে পারি শহরের পৌরসভা সংলগ্ন এলাকায় জনৈক নুর জাহানের বিল্ডিংয়ে জুয়ার আসর চলছে। এরপর আমরা সেখানে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত ১৭জন জুয়ারীকে হাতেনাতে আটক করি। এসময় জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ২১ বান্ডেল তাস ও নগদ ১৬ হাজার ২’শ টাকা জব্দ করা হয়।

এপিবিএন-১ এর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল হক, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আব্দুল বাতেন খাঁন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রকিব উল হাসান, এসআই তপন নাথ,এসআই অলি উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাঙামাটি শহরে ভবিষ্যতেও চলমান জুয়ার আসরগুলো ভেঙ্গে দিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এপিবিএন এর পরিদর্শক আব্দুল বাতেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit