শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সহপাঠ্যক্রম ও স্ংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৩ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১টায় সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব এর সভাপতিত্বে ও মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্ল্যাহ, সেতাবগঞ্জ সসরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবীর সোহাগ, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ওবাইদুল্লাহ কাজী প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কলেজ, মাদরাসা, কারিগরী কলেজ, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট ও বিভিন্ন স্কুল কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ক্যাপশনঃ বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সহপাঠ্যক্রম ও স্ংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit