শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

আশুলিয়ায় বাসে আগুন 

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বিনোদন পার্কের সামনে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে৷ তবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।মঙ্গলবার রাত ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় নবীনগরগামী লেনে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, সাভার পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি নবীনগরগামী লেন দিয়ে যাচ্ছিলো। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবর আমরা পাইনি। 

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৩,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit