বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

দুর্গাপুরে মণি সিংহ ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিযোগিতা শুরু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্কুল পর্যায়ের পর এবার কলেজ পর্যায়ে টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেস্টা, মেহনতি মানুষের মুক্তিসংগ্রামের নেতা, ‘‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কমরেড মণি সিংহ’’ শীর্ষক রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে মহিলা কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়।

কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতা‘র আয়োজক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মহিলা ডিগ্রি কলেজ এর প্রভাষক তোবারক হোসেন খোকন জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষার্থীরা এখনো মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না। অত্র এলাকার কৃতিসন্তান ‘‘ বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহ’’ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে ভুমিকা রেখেছেন এবং মহান মুক্তিযুদ্ধে অত্র অঞ্চলে অনুষ্ঠিত নানা অজানা কথাগুলো দুর্গাপুর উপজেলার কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জানাতে আমার এই ক্ষুদ্র উদ্দ্যোগ। প্রতি সপ্তাহেই উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদরাসা গুলোতে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে, প্রভাষক (বাংলা বিভাগ) লিপা আক্তার, প্রভাষক (সঙ্গীত বিভাগ) তোবারক হোসেন খোকন, প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) আশরাফুল আলম, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১০৯জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit