সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

সুঅভ্যাসে সুস্থ ত্বক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বক পরিষ্কার রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে ত্বক পরিষ্কার করা জরুরি। এতে ত্বক ভালোমতো শ্বাস নিতে পারে। ত্বকের ময়লা দূর হয়, লোমকূপ পরিষ্কার রাখে; ফলে ব্রণ ও একনির সমস্যা হ্রাস পায়।

সানস্ক্রিন ব্যবহার

ত্বকের যতে সানব্লক ব্যবহারের বিকল্প নেই। এটা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে ত্বককে সুরক্ষিত রাখে। তাই সব সময়ই বাইরে যাওয়ার সময় সানব্লক ব্যবহার করা প্রয়োজন। এতে ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকিও কমে।

সুষম খাদ্যাভ্যাস

সুষম খাদ্যাভ্যাস দেহে সঠিক ভিটামিন, খনিজ, প্রোটিন ও পুষ্টির চাহিদা পূরণ করে। এতে শরীর ও মন ভালো থাকে। ফলে চেহারা দেখতে চনমনে ও উজ্জ্বল লাগে।

ধূমপান না করা

ধূমপান ত্বকের প্রধান শত্রু। ধূমপানের ফলে ত্বকে অক্সিজেন ও পুষ্টি সরবারহ কমে যায়। ফলে ত্বক দেখতে ফ্যাকাশে লাগে। ধূমপানের কারণে ত্বকে দ্রুত বলিরেখার পড়ে। ধূমপান ত্বককে শুষ্ক করে ফেলে। দেখতে নিস্তেজ ও অস্বাস্থ্যকর লাগে।

সঠিক ঘুম চক্র

স্বল্প ঘুম ও ঘুমের অভাব ত্বককে মলিন ও নির্জীব দেখায়। ঘুমের অভাবে মুখের চারপাশে রক্ত চলাচল কমে যায়। স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য দৈনিক কমপক্ষে সাত-আট ঘণ্টা ঘুমানো উচিত।

পর্যাপ্ত পানি পান

পর্যাপ্ত পানির অভাবে ত্বক স্থিতিস্থাপকতা হারায়। ফলে রুক্ষ হয়ে যায়। পর্যাপ্ত পানি পানে ত্বক ভালো থাকে। এতে রক্ত প্রবাহ বাড়ে। ত্বকের আর্দ্রতা রক্ষা ও চেহারার লাবণ্যতা বাড়ে।

তথ্যসূত্র : স্কিন কেয়ার ভিলা

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৩,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit