সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

নওগাঁয় এক যুবকের মরদেহ উদ্ধার–আটক ০২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া-রাজশাহী সড়কের খোর্দ্দনারায়নপুর  এলাকার আঞ্চলিক  মহাসড়কের পাশ থেকে মামুন হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে  রোববার বেলা ১২ টায়  পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহত মামুন নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া কুমরিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও’সি)  মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।

পরে তার মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহত মামুন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। এ ঘটনায় সন্দেহ জনক ভাবে ০২জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নওগাঁ জেলার সদর থানার কুমুড়িয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে সুমন (৩০) ও  উল্লাসপুর গ্রামের ছানা আলীর ছেলে সজিব (২৮) কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ও’সি জানান।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit