শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

সিলেটে হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিল, পুলিশের ফাঁকা গুলি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৬২ Time View

ডেস্কনিউজঃ দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও হরতালের সমর্থনে সিলেট নগরে মশাল মিছিল করেছে বিএনপির নেতা–কর্মীরা। নেতা–কর্মীরা মশাল সড়কে ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল ও নগরীর সোবহানীঘাট থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ–পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে নগরের বন্দরবাজারে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা। এ সময় চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে; যানজটের সৃষ্টি হয়।

পরে করিমউল্লা মার্কেটের সামনে গিয়ে মশাল ফেলে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতা–কর্মীরা। এ সময় সরকারের পদত্যাগ ও সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর–গণমাধ্যম) আজবাহার আলী শেখ বলেন, ‘নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলে থেকে দুজন ও নগরের সোবহানীঘাট থেকে আরেকজনকে আটক করা হয়েছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।’

কিউএনবি/বিপুল/১৮.১১.২০২৩/ রাত ১০.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit