বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

মনিরামপুরে ক্যাফেতে খাবার খেতে গিয়ে শিবিরের ৯ কর্মী আটক

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে অভিযান চালিয়ে পুলিশ ইসলামী ছাত্র শিবিরের নয় কর্মীকে আটক করেছে। পুলিশের দাবি শিবির কর্মীরা এলাকায় নাশকতার পরিকল্পনার জন্য একটি ক্যাফেতে গোপন বৈঠক করছিলেন।শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার রোহিতা এলাকায় কাশবন নামে একটি ক্যাফেতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গতকাল শনিবার দুপুরে নাশকতার একটি পুরাতন মামলায় আসামি করে পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়। তবে জামায়াতের নেতৃবৃন্দ দাবি করেন, শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনার জন্য নয়, তারা গিয়েছিলেন খাবার খেতে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার রোহিতা এলাকায় কাশবন ক্যাফেতে বসে এলাকায় নাশকতার পরিকল্পনায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে অভিযান চালিয়ে ক্যাফে থেকে নয় জনকে আটক করা হয়। এরা হলো আবদুল আলিম, নাজিবুর রহমান মাহফুজ, মোমিনুর রহমান, ইমরান হোসেন, মুত্তাকিন হোসেন, মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, গোলাম আযম ও মঈনুদ্দিন। এরা সবাই রোহিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

তবে কাশবন ক্যাফের ম্যানেজার সাকিব হোসেন জানিয়েছেন, রাত আটটার দিকে নয় তরুন এসে খাবারের অর্ডার দিয়ে তারা ক্যাফের ছাদে গিয়ে বসেন। খাবার পরিবেশনের আগেই পুলিশ তাদের আটক করে। আটককৃতদের প্রকৃত রাজনৈতিক পরিচয় জানতে উপজেলা জামায়াতের আমির মাওলানা লিয়াকত হোসেনের মোবাইলফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।সাবেক আমির অধ্যাপক ফজলুল হক জানান, আটক নয়জন শিবির কর্মী হতে পারে। তবে তারা নাশকতার পরিবর্তে শুধুমাত্র খাবার খাওয়ার জন্য ক্যাফেতে গিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit