শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীর পাঠকপাড়া বাজারে কালীপূজায় গভীর রাতে জমজমাট জুয়ার আসর

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২২০ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া বাজারে কালীপূজায় গভীর রাতে জমজমাট জুয়ার আসর দেখার কেউ নেই। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া বাজারে, পাঠকপাড়া কালীমন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও মেলা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য প্রদীপ কুমার এর নেতৃত্বে প্রতিবছরের ন্যায় গত ১৩/১১/২০২৩ইং তারিখ থেকে উক্ত মেলাটি চলছে। সেই মেলাই বসেছে বিভিন্ন রকমের দোকান পাট ও মিষ্টির দোকান সহ নানা রকম কসমেটিস্ এর দোকান। মেলায় সন্ধ্যা থেকে রাত্রী ১২টা পর্যন্ত নারীপুরুষ সহ বিভিন্ন জাতির জনসাধারণের আগমন ঘটে।

মেলা চলাকালীন গভীর রাত্রীতে মেলা কমিটির সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার নাইট চুক্তিতে মেলাতে জুয়ার আসর বসান। সেই জুয়ার আসর ভোর পর্যন্ত চলে। স্থানীয় আইন শৃঙ্খরা বাহিনীর কিছু লোককে ম্যানেজ করে চলছে সেই জুয়ার আসর। গত বুধবার সাংবাদিকেরা সেখানে গিয়ে জানতে পারে এখানে ঐ সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে এই জুয়ার আসর বসানো হয়। জুয়ার আসর বসায় এলাকার কিছু লোক মোটা অংকের টাকা হারিয়ে পথে বসেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পাঠকপাড়া কালীমন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও মেলা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য প্রদীপ কুমার এর সাথে কথা বললে তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে এই জুয়ার আসর ও মেলা পরিচালনা করা হয়। তাদের সাথে কথা না বলে কি ঐ মেলা ও জুয়ার আসর চালাচ্ছি।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit