শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এর মহতি উদ্যোগ

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : তেভাগা আন্দোলনের নেতা, মেহনতি মানুয়ের অধিকার আদায়ের বিশ্ব নন্দিত পুরুষ হাজ্বী মোহাম্মদ দানেশের জন্মস্থান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর। বোচাগঞ্জ-পীরগঞ্জ পাকা সড়ক সংলগ্ন সেই সুলতানপুরে মহান এই নেতার নামে প্রতিষ্ঠিত হওয়া হাজ্বী দানেশ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা আরো সহজ করতে এগিয়ে এলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি ২০২৩/২৪ সনের দ্বাদশ শ্রেনীর সকল শিক্ষার্থীদের জন্য উপহার স্বরুপ পাঠ্য বই প্রদান করলেন।সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েল দায়িত্বভার গ্রহন করার পর কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী শিক্ষাকে সহজ লভ্য করতে ও তেভাগা আন্দোলনের প্রান পুরুষ হাজ্বী মোহাম্মদ দানেশ এর পরিচিতি বর্তমান তরুন সমাজের কাছে তুলে ধরতে নিয়েছেন নানা মহতী উদ্যোগ। এই কলেজে পড়তে আসা শিক্ষার্থীদের লাগবেনা কোন টাকা। ভর্তি ফি, কলেজ ফি, বেতন, পরিক্ষা ফি এমন কি বোর্ড ফিও দিতে হবে না শিক্ষার্থীদের। যে কোন শিক্ষার্থী লেখা পড়া করবে একদম ফ্রি।

১৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর দেয়া পাঠ্যবই বিতরণ উপলক্ষে হাজ্বী দানেশ কলেজের হলরুমে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আফছার আলীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন। কলেজের অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌর সভার প্রক্তন মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক মোঃ শামীম আজাদ, প্রক্তন অধ্যক্ষ মোঃ ইনজামুল ইসলাম, অভিভাবক মোঃ আলাউদ্দিন, নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈমুর ইসলাম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী শাহীন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit