শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে খয়েরবাড়ী ইউপি’র সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৫৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবড়াী ইউপির সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক এর বিরুদ্ধে বীরমুক্তিযোদ্ধ সাইফুল ইসলাম নিকট থেকে উৎকোচ চাওয়ার অভিযোগ। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী গ্রামের মৃত সফিউদ্দীন আহম্মেদ এর পুত্র বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম এর গত ৩১/১০/২০২৩ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রনালয় সচিব, জেলা প্রশাসক ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরিত অভিযোগ সূত্রে জানা যায় যে, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ১৬/০৪/১৯৬৫ ইং তারিখে লিয়াকত নেহেরু চুক্তির আলোকে বিনিময় করে ফুলবাড়ী উপজেলাধীন খয়েরবাড়ী গ্রামে আসেন এবং এস.এ খতিয়ানভূক্ত সমুদয় স্থাবর অস্থাবর সম্পত্তি ভোগদখল করছেন। বিনিময় দলিল নম্বর-১৭৩, ভেলিড কেস নং-৪১/১৩ অফ ৬৯-৭০, নং-২৭-১১-৬৫। গত ২২/০৮/২০২২ইং তারিখে মোঃ মিজানুর রহমান সিনিয়র সহকারী সচিব ভূমি মন্ত্রনালয় বিশেষ বিবেচনায় তার বিনিময় দলিলটি রেজিষ্ট্রির জন্য জেলা প্রশাসক পত্র প্রদান করেন।

জেলা প্রশান দিনাজপুর থেকে মিস বিনিময় নং-ঢওও/০১/২০২২-২৩ মামলাটি সহকারী কশিমনার ভূমি ফুলবাড়ীতে প্রেরণ করেন। সহকারী ভূমি কমিশনার ফুলবাড়ী রিপোর্ট প্রদানের জন্য খয়েরবাড়ী তহশীলদারের নিকট প্রেরণ করেন। শুরু হয় কালক্ষেপন। গত ১৪/০৩/২০২৩ইং তারিখে সহকারী কমিশনার ভূমি অফিসে বিনিময় দলিল ও বিনিময় জমি সংক্রান্ত সকল কাগজপত্র প্রদান করেন। আইনে বলা আছে এস.এ খতিয়ান ভূক্ত কোন সম্পাত্তি খাস খতিয়ানে নেওয়া যাবে না এবং লীজ প্রদান করা যাবে না। অবকাঠামো গড়া যাবে না। উক্ত তহশীলদার নিজের স্বার্থে আইন উপেক্ষা করে বিভিন্ন জটিলতা সৃষ্টি করেন। বর্তমান মুক্তিযুদ্ধের সরকার জমির ভিন্নি জটিলতা নিরসন কল্পে খ তফশীল এবং দখলি স্বর্থ আই বাতিল ঘোষনা করেছেন। জমির মূল দলিল দেখে সমস্যা নিরসনের নির্দেশ রয়েছে। গত ১০/০৯/২০২৩ইং তারিখে সরকার আইন পাশ করেছেন জমির যে কোন মামলা ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। কিন্তু মুক্তিযোদ্ধার বিনিময় কেস নং- ঢওও/০১/২০২২-২৩ মামলাটির ৪২৪ দিনেও কোন শুরাহা করেন নি। মামলাটি জেলা প্রশাসক অফিস, ফুলবাড়ী ভূমি অফিস, ও খয়েরবাড়ী তহশীল অফিসে ঘুরপাক খাচ্ছে। গত ১০/০৭/২০২৩ইং তারিখে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম এবং তার ভাই হয়দার আলী খয়েরবাড়ী তহশীলদার রেজওয়ানুল এর সাথে দেখা করলে সে নির্দিধায় মোটা আংকের টাকা দাবী করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

অবশেষে সহকারী কমিশনার ভূমি ফুলবাড়ী তহশীলদারের রিপোটের নির্ভর করে একটি রিপোর্ট দপ্তরের পাঠিয়েছেন। যাহার স্মারক নং-১০৪৭, তারিখ-১৫/১০/২০২৩ইং।এ ব্যাপারে খয়েরবাড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম এর সাথে ০১৭১৫৩৫৯৪৮৬ এই নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি এ বিষয়ে আমি এখন কোন কথা বলতে পারব না।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit