শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় আশুলিয়ায় আনন্দ মিছিল

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় ঢাকার আশুলিয়ায় আনন্দ মিছিল করেছে। বুধবার সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার পর পরই আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এ আনন্দ মিছিল বের করা হয়। 

এরআগে, নির্বাচন থেকে প্রচার হওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর বক্তব্য সরাসরিভাবে প্রজেক্টরের মাধ্যমে পল্লীবিদ্যুৎ এলাকায় প্রচার করা হয়। তফসিল ঘোষণার পরেই আনন্দ মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকা শুরু হয়ে বাইপাইল ত্রি-মোড় প্রদক্ষিণ করে একই মহাসড়কের নবীনগর ঘুরে পুনরায় যথাস্থানে এসে শেষ হয়। 
এসময় ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হয়েছে।  আপনারা জানেন আগামী ৭ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে নির্দেশনা অনুযায়ী এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা আশুলিয়ায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেছি। আমরা আশা করছি আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহনমূলক হবে। 
মিছিলে এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ খান, ইউনুস পালোয়ান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit