শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

স্কুল শিক্ষিকার বাড়িতে দুধর্ষ ডাকাতি চিকিৎসার জন্য গচ্ছিত ৫ লক্ষ টাকা সহ মোটরসাইকেল লুট॥

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৪০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা শেফালী বেগম এর বাড়িতে গত শনিবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ মৌলভীর ডাঙ্গা মহল্যায় এ ঘটনা ঘটে। মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়িতে গভীর রাতে ডাকাতদল হানা দেন। ঐ শিক্ষিকা পরিবারে শুধু মাত্র স্বামী স্ত্রী মিলে দু সদস্যর পরিবার ।

ডাকাতদল গ্রীল কেটে ঘরে প্রবেশ করে বাহির থেকে দরজা হ্যাজবল আটকে অবরুদ্ধ করে এবং চেতনা নাশক কিছু ছিটিয়ে পর্যায় ক্রমে তিনটি কক্ষে ডাকাতি সংঘটিত করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পোশা কুকুর কে ডাকাত দল ছুরিকাহত করে। শিক্ষিকা সৈয়দা শেফালী দীর্ঘ কয়েক বছর হতে ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসার জন্য গচ্ছিত ৫ লক্ষ টাকা সহ মোটরসাইকেল গহনা কাপড় চোপড় জরুরি কাগজ পত্র নিয়ে যায়।

যাওয়ার সময় ডাকাত দল বাহির থেকে ঘরের এবং প্রাচীরের বাহিরের হ্যাজবল আটকিয়ে রেখে চলে যায়। তাদের আতœচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে। একই মহল্যার আফজাল হোসেন লালমিয়ার বাড়িতে ও একই রাতে ডাকাত দল ডাকাতির চেষ্টা চালায় এবং কয়েকটি বিদেশি চীনা হাস ও মোবাইল সেট নিয়ে যায়। মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনা স্থল তদন্ত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit