স্পোর্টস ডেস্ক : সম্প্রতি ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজের এক অনুষ্ঠানে মাইকেল ভন জানিয়েছেন, ভারতকে থামাতে পারে কেবল অস্ট্রেলিয়াই। চলতি বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম দুই ম্যাচে হেরে বেশ বড় ধাক্কাই খেয়েছিল দলটি। তবে এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা জয় তুলে নিয়ে অজি বাহিনী উঠে গেছে সেমিফাইনালে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ওই ম্যাচে ভালো করে ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, এমনটিই বিশ্বাস করেন ইংলিশ তারকা ভন। তিনি আরও মনে করেন, প্রথম সেমি বাধা কাটিয়ে ফাইনাল ম্যাচে অজিদের মুখোমুখি হবে ভারত।
কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:০৫