সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

গাজায় দাফনও করা যাচ্ছে না মরদেহ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার হাসপাতালগুলোর মহাপরিচালক মোহাম্মদ জাকোত বলেন, ‘এখানকার হাসপাতালগুলোয় এক ফোঁটা জ্বালানিও ঢুকতে দেয়া হয়নি। তিনি আরও বলেন, আল-শিফা হাসপাতাল নিরাপদ নয়। সেখানে মরদেহর কাছে পর্যন্ত যাওয়া যাচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আল-শিফা হাসপাতালে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অপরিণত দুই নবজাতকও রয়েছে। এ হাসপাতালে শতাধিক মরদেহ পড়ে আছে। হামলার কারণে এসব মরদেহ দাফন করার মতো পরিস্থিতি নেই।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‘বিদ্যুৎ ও জ্বালানির অভাবে উপত্যকাটির প্রধান দুটি হাসপাতালের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় এরকম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।’এদিকে, হামাস হাসপাতালের জন্য ইসরাইলের জ্বালানি নিতে চায় না বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে সংগঠনটি বলছে, তারা হাসপাতাল কর্তৃপক্ষ না যে, এ ইস্যুতে তেল আবিবের সঙ্গে আলোচনা করবে। এমনকি যে পরিমাণ জ্বালানি ইসরাইল দিতে চায়, তা দিয়ে সর্বোচ্চ ৩০ মিনিট হাসপাতালের কার্যক্রম চলবে বলেও উল্লেখ করে সংগঠনটি।
 
অন্যদিকে, গাজার হাসপাতালগুলোতে হামাসের সদস্যরা লুকিয়ে আছে বলে অভিযোগ করেছে ইসরাইল। যদিও এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হামাস। রোববারও দিনভর গাজা ভূখণ্ডে স্থল অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। চলমান এ সংঘাতে অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাঁড়িয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit