সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

আরব সাগরে রাশিয়ার পর চীন-পাকিস্তানের মহড়া শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে রাশিয়া ও পাকিস্তানের নৌবাহিনী মহড়া চালাচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, কিছুদিন আগে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট এবং মিয়ানমার আন্দামান সাগরে আক্রমণ প্রতিহতকরণ মহড়া চালায়। এমন সময় এই মহড়া হচ্ছে যখন যুক্তরাষ্ট্র এবং ভারত ‘নিরাপত্তা সহযোগিতা’র  অঙ্গীকার করেছে।

খবর অনুসারে, শনিবার করাচির একটি নৌঘাঁটিতে চীন ও পাকিস্তানের নৌবাহিনী মহড়া উদ্বোধন করে। তারা উত্তর আরব সাগরের জল এবং আকাশে মহড়া শুরু করে। এই মহড়ায় সাবমেরিন বিধ্বংসী অভিযানও রয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এই মহড়া চলবে। 

চীন ও পাকিস্তান প্রথমবারের মতো সমুদ্রে যৌথ মহড়া দিচ্ছে। রাশিয়ার সঙ্গে মিয়ানমারের প্রথম কোনো মহড়া গত ৭ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। চীন-পাকিস্তান, রাশিয়া-মিয়ানমারের মধ্যে নিরাপত্তা সম্পর্ক গভীরতায় গড়ানোর মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত ১০ নভেম্বর দিল্লিতে ২+২ প্রতিরক্ষা আলোচনা করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit