মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

যাত্রীশূন্য টার্মিনাল, ছাড়েনি দূরপাল্লার বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের শেষ দিনেও যাত্রীশূন্য বাস টার্মিনালগুলো। আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই বাস টার্মিনাল ছিল একেবারেই সুনসান। 

এদিকে আজও রাজধানীতে গণপরিবহণ তুলনামূলক কম দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অফিসগামী যাত্রীরা দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষায় ছিলেন। বাসাবো, মালিবাগ, বাংলামোটর, ফার্মগেট, তেজগাঁও, আগারগাঁও, কাজীপাড়া, শ্যামলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে।

অবরোধ কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীতেই বেশ কিছু বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কে রাস্তায় বাস নামাচ্ছেন না পরিবহণ সংশ্লিষ্টরা। সাধারণ মানুষও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। এতে স্বাভাবিক সময়ের ব্যস্ত রাস্তা ও মোড়গুলো ফাঁকা রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit