সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নোয়াখালীতে আগুনে পুড়ল ৯ দোকান 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর বাজারে এ অগ্নিকার্ন্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  
  
স্থানীয় সূত্রে জানা যায়, পিতাম্বপুর বাজারে প্রায় ২০০-২৫০টি দোকান রয়েছে।  রোববার রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। রাত ২টার দিকে বাজারের একটি দোকানে আগুন জলতে দেখে আশপাশের লোকজন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি ফার্মেসি, একটি চা দোকান, একটি কনফেকশনারি দোকান, একটি মুদি দোকান, একটি সার দোকান, একটি সেলুন দোকান সহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম বলেন,  মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।  দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit