সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার পোশাক তৈরি কোর্সের উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে (সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর পাশে) পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় সংস্থার কার্যালয়ে পোশাক তৈরি কোর্সের উদ্বোধন করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানের পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সে ৩০ জন যুব ও যুব নারী প্রশিক্ষণ গ্রহণ করবেন। হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও যুব সংগঠক বিভাগীয় পদকপ্রাপ্ত আশফাক উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে পোশাক তৈরি কোর্সেরে উদ্বোধন করেন।

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহ সভাপতি নারী উদ্যোক্তা ও আত্মকর্মী ছালেহা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা রনজিৎ দেবনাথ, হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক মুন্নি বেগম, অফিস সহকারী পরিচালক নাহিদ আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাব্বির আহমদ রাজু, সামাদ আহমদ, নিলা মিত্র, কলি আক্তার, আতিয়া ইবনাত, রহিমা আক্তার, রহিমা বেগম, সাদিয়া আহমদ, খোদেজা আক্তার, বুশরা আক্তার, সুমি বেগম, জাসমিন আক্তার, শারমিন আক্তার, রেজিয়া আক্তার, নাদিয়া আক্তার, রশিদ আহমদ প্রমুখ।

প্রধান অতিথি আশফাক উদ্দিন আহমদ বলেন, পোশাক শিল্পের চাহিদা কোন সময়ই শেষ হবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ থেকে বেকারত্ব দূর করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করতে ও নিজকে স্বাবলম্বি করে গড়ে তোলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, পোশাক তৈরি প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজ লাগাতে হবে। তিনি শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা বৃদ্ধির আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit