শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কুড়িগ্রামে (বাপাকা)’র নির্বাচন অনুষ্ঠিত সভাপতি রাতুল- সাঃ সম্পাদক আলামিন

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন (বাপাকা)’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হাদিসুর রহমান রাতুল ও নাজমুল হুদা। ৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত মো. হাদিসুর রহমান রাতুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩৩ ভোট পেয়ে পরাজিত হন। 
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. হজরত আলী এবং মো. আলামিন। ৪৪ ভোট পেয়ে বিজয়ী হন মো. আলামিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২৬ ভোট পেয়ে পরাজয় বরণ করেন। সাংগাঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- আবু বক্কর সিদ্দিক ও নুরনবী সরকার রিপন।  দুজনেই সমান ভোট পান। পরে লটারীর মাধ্যমে নুরনবী সরকার রিপন বিজয়ী হন। এদিকে প্রচার সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মেহেদী হাসান ও আইয়ুব আলী। ৪৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন আইয়ুব আলী।  

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন-স্থানীয় সরকার বিভাগের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তালেব মিয়া। ভোটে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো.আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit