মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
শুক্রবারের মধ্যেই সম্পূর্ণ খুলছে হরমুজ প্রণালি: ট্রাম্প সন্ধ্যা ৬ টার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্পের অনুমোদন বিমানবন্দরে বসিয়ে রাখার প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি : জাহেদ উর রহমান আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, কখন কোথায় কিভাবে দেখবেন তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম

রাহুল-আইয়ারের সেঞ্চুরিতে রান পাহাড়ে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটে ৪১০ রান করেছে ভারত। দলের হয়ে ৬৪ বলে ১১টি চার আর ৪টি ছক্কায় ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন লোকেশ রাহুল। বিশ্বকাপে ভারতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নেন তিনি।

৯৪ বলে ১০টি চার আর ৫টি ছক্কায় ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। তাদের জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেটে ৪১০ রান করে ভারত। রোববার ভারতের বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বিশ্বকাপের স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারে ১০০ রান করে সাজঘরে ফিরেছেন শুভমান গিল। তিনি মাত্র ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫২ রান করে ফেরেন। 

দলীয় ১৩২ রানে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মাও। তিনি ৫৪ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬১ রান করে ফেরেন। দুই ওপেনার সাজঘরে ফেরার পর দলে হাল ধরেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তৃতীয় উইকেটে তারা ৬৬ বলে ৭১ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের ২৯০তম ওয়ানডেতে ৭১তম ফিফটি তুলে নিয়ে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ২০০ রানে তৃতীয় ব্যাটনম্যান হিসেবে ফেরেন কোহলি। তার আগে ৫৬ বলে ৫টি চার আর এক ছক্কায় করেন ৫১ রান।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit