শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

প্রধানমন্ত্রী তার মমতার আচঁল দিয়ে দেশের মানুষ কে ঢেকে রেখেছে -নৌ প্রতিমন্ত্রী 

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মমতার আচঁল দিয়ে দেশ ও দেশের মানুষ কে ঢেকে রেখেছেন। আপনারা চিন্তা করতে পারবেন না শেখ হাসিনা যদি সরকার প্রধান না থাকতো এই বাংলাদেশ দেউলিয়া হয়ে যেত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব কিছুই মুখ থুবরে পড়তো। ইনশাল্লাহ্ আগামী ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবে।তিনি আরো বলেন, আমরা প্রতিটি মানুষকে মূল্যায়ন করছি। বোচাগঞ্জ উপজেলার পান্ডিত ব্যক্তি অধ্যক্ষ আব্দুর রশিদ এর নামে গণ গ্রন্থাগার, হাজী দানেশের নামে কলেজ, নবাব চৌধুরীর নামে সেতাবগঞ্জ সরকারি কলেজে লাইব্রেরী ভবন এবং সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর নামে একটি অডিটোরিয়াম করা হয়েছে।

সেখানে নামাজ থেকে শুরু করে সকল সামাজিক কাজ করা যাবে। সেতাবগঞ্জ ঐতিহ্যবাহী বড়মাঠ উন্মুক্ত হয়ে পড়ে ছিল? দেখে মনে হত এই মাঠটির কোন অভিভাবক নেই আমরা সেই মাঠটিকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বানিয়েছি। উপজেলা পর্যায়ে সেতাবগঞ্জ বড়মাঠটি একটি শ্রেষ্ঠ মাঠ।নৌ প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুর জেলায় ৯টি পৌরসভার মধ্যে সেতাবগঞ্জ পৌরসভা অন্যতম একটি। এই পৌরসভার রাস্তাঘাট, ড্রেন, সব কিছুতেই আধুনিকায়ন করা হয়েছে। এই প্রথম একসাথে ১৪ কোটি টাকার কাজ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করা হল যা বিরল। সেতাবগঞ্জ পৌরসভা একটি নতুন প্রজেক্টে প্রবেশ করেছে তা বাস্তবায়ন হলে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত হবে।

গতকাল ১২ নভেম্বর রবিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ পৌরসভার আয়োজনে ৪৪টি উন্নয়ন মূলক কাজে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এক বিশাল সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পৌর মেয়র মোঃ আসলাম এর সভাপতিত্বে সুধি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ আলতাফুর রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল কাদের জি¦লানী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, শিক্ষক নেতা মোঃ সোহেল রানা, কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১২ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit