শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে জমির লোভে পুত্র কর্তৃক মায়ের তালাবদ্ধ জীবন 

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২২৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার দক্ষিণ সুজাপুর গ্রামে মোছাঃ খোতেজা বেগম (৬০) কে জমির লোভে পুত্র মোঃ মাসুমুল হক মাকে বাড়ির কেচিগেটে তালাবদ্ধ করে রেখেছেন।গত ১০/১১/২০২৩ইং তারিখে ফুলবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ী সার্কেলের নিকট মোছাঃ খোতেজা বেগম (৬০) এর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ সুজাপুর গ্রামের ২নং ওয়ার্ডে বসবাসরত মৃত মোজাম্মেল হক এর পুত্র মোঃ মাসুমুল হক (৫৫) মোছাঃ খোতেজা বেগমের আপন পুত্র জমির লোভে আপন মাকে দীর্ঘদিন ধরে ঘরে তালাবদ্ধ করে রেখেছে। অভিযোগে উল্লেখ করেন ইতিপূর্বে খোতেজা বেগমের অনেক দামি দামি জমি জোর পূর্বক রেজিষ্ট্রি করে নেন ঐ পুত্র। বাকি জমি বর্তমান ছোট পুত্র মোঃ সামিউল হক দেখা শুনা ও তার মা মোছাঃ খোতেজা বেগম কে ভরণ-পোষণ ও চিকিৎসা প্রদান করে আসছেন। গত ০৯/১১/২০২৩ইং তারিখে সকাল ১০টায় তার মা বাড়ি হইতে বাহির হইতে চাইলে ঘরে তালাবদ্ধ করে রাখেন। এমনকি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন, অত্যাচার করছেন।

তার স্বামীর পেনশনের বই ও ব্যাংকের টাকা সহ আত্মসাত করেছেন বড় ছেলে মোঃ মাসুমুল হক। স্বামীর মৃত্যুর পর জমি-জমার সকল কাগজ গোপন করেছেন। বর্তমান মোছাঃ খোতেজা বেগম প্যারালাইসড হয়ে বিছানা শয্যা হয়েছেন। বিছানা শয্যা মাকে পুত্র মোঃ মাসুমুল হক বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও শ্বাসরোধ করে মেরে ফেলারও হুমকি প্রদান করছেন। মোছাঃ খোতেজা বেগম এখান থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে মাসুমুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং জমি-জমার কাগজপত্র, পেনশনের বই ও খোতেজা বেগমের নিজস্ব জমির দলিল উদ্ধারকল্পে আইনপ্রয়োগকারী সংস্থার নিকট অভিযোগ করেছেন। বর্তমান মোছাঃ খোতেজা বেগম বড় ছেলে মাসুমুল হকের অত্যাচারে অতিষ্ট হয়েছেন। আপন পুত্র জমি-জমা গ্রাস করার লক্ষ্যে মাকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রেখেছেন। এ ব্যাপারে খোতেজা বেগম আইন প্রয়োগকারী সংস্থার নিকট ন্যায় বিচারের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ভিক্টিম খোতেজা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার জমি-জমা কাকে দিব সেটি আমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার বড় পুত্র বাঁধা সৃষ্টি করছেন।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit