শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে আশুলিয়া থানা যুবলীগ 

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৪২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে আশুলিয়া থানা যুবলীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন। শনিবার সকালে আশুলিয়া থানা যুবলীগ এ কর্মসূচির আয়োজন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাথায় ও হাতে বিভিন্ন লেখা সম্মেলিত ব্যান্ডপার্টিসহ কয়েক’শ গাড়িবহরে করে একটি র‌্যালী নিয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পরে ঢাকায় আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে রওয়ানা হন।আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের নেতৃত্বে ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকারের তত্ত্বাবধানে কয়েক’শ গাড়িবহরসহ নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
যুবলীগ নেতা মোঃ মাহাবুব সরকার, মোঃ জামাল হোসেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন আহম্মেদ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরকার, যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম সরকার, মোঃ আমজাদ পহলান, মোঃ রিয়াজ পালোয়ান, মোঃ রিপন পহলান, মোঃ পারভেজ কাজী, মোহাম্মদ আলী মন্ডল, মোঃ আলামিন মোল্লা, মোঃ কানন মোল্লাসহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গতঃ এইদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালে যাত্রা শুরু হয় যুবলীগের। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্যকে সামনে নিয়েই অগ্রসর হচ্ছে যুবলীগ। পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit