রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু   

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।  নিহত মাজাহারুল হক (৩৮) উপজেলার বদরীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালীর ইউনিয়নের মান্নান নগর বাজার দক্ষিণে খলিল মিয়ার দরজায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মান্নান নগর বাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে সোনাপুর যাচ্ছিলেন মাজারুল হক। যাত্রা পথে মোটরসাইকেলটি নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর বাজার দক্ষিণে খলিল মিয়ার দরজায় পৌঁছলে দুটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণচরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো.কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন,তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  ট্রাকটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা আছে।  পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।     

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit