বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

রানীশংকৈল কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২১৮ Time View
রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ১০ নভেম্বর বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, জেলা কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ রিংকু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু ও জেলা কৃষক লীগ নেতা পলক মাসুদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রানীশংকৈল পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও সদস্য তারেক আজিজ। এসময় সেখানে জেলা ও উপজেলা  কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ বর্ম্মন।

কিউএনবি/অনিমা/১০ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit