শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঘোড়াঘাট উপজেলায় জমিতে ঘাস কাটতে গিয়ে লাশ হলো গৃহবধু ফেরদৌসী

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৪৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণরামপুর-মরিচা গ্রামে থেকে ফেরদৌসি বেগম (২৬) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।গৃহবধূ ফেরদৌসি বেগম (২৬) প্রতিদিনের মত গত বুধবার বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশের জমিতে গিয়েছিলেন গরুর জন্য ঘাস কাটতে। ভ্যানচালক স্বামীর সংসারে জমি থেকে ঘাস কেটে বাড়িতে পালন করতেন গরু ও ছাগল।গত বুধবার বিকেল ৩টায় জমির মাঝের খাঁড়িতে মাছ মারতে গিয়ে গৃহবধূ ফেরদৌসির মরদেহ জমির আইলে পড়ে থাকতে দেখেন কয়েকজন আদিবাসী নারী-পুরুষ। পরে তারা গ্রামবাসীকে খবর দেয়। বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দুরে ঘটনাটি ঘটেছে।এই ঘটনা ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণরামপুর-মরিচা গ্রামে।

নিহত গৃহবধূ ফেরদৌসি বেগম ওই গ্রামের সাগর মিয়ার স্ত্রী। সাগর মিয়া পেশায় একজন ভ্যানচালক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।নিহতের দেবরের স্ত্রী তাজমা বেগম বলেন, আমরা দুজনেই প্রতিদিন জমিতে যাই গরু ছাগলের জন্য ঘাস কাটতে। গত বুধবার সকালে সে (ফেরদৌসী) জমিতে একাই গিয়েছিল বাড়ির পাশের জমিতে। দুপুরে বাড়িতে খবর আসে তার মরদেহ জমিতে পড়ে আছে। আমাদের কোন শত্রু নেই। দিন আয় করে দিন খাই।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতের গলায় গোল দাগ রয়েছে। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ফরেনসিক কার্যক্রম চালাবে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit