বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশী স্মরণে শোকসভা ও দোয়ামাহফিল।

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৩ Time View
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের পাবলিক লাইব্ররি প্রাঙ্গণে বুধবার বিকেলে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশীর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু।

বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সদর উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অরুণাংশু দত্ত টিটো, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি ভুট্টো,জেলা আ’লীগ সহ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, জেলা কৃষক লীগ সভাপতি পবারুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে জেলা,উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যাযের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরো বক্তব্য দেন- যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, অধ্যক্ষ মহাদেব বসাক, কৃষক লীগ সভাপতি বাবর আলী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি  জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায় প্রমুখ। সঞ্চালনা করেন আ’লীগ নেতা সহ-অধ্যাপক প্রশান্ত বসাক। বক্তারা তাদের বক্তব্যে প্রয়াত নেতা সাদেক কুরাইশীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক ও জেলা আওয়ামী লীগেতাঁর অবদানের কথা তুলে ধরেন। এইসাথে তারা তাঁর আদর্শ ও নীতিকে ধারণ করে আগামিতে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit