শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দুর্গাপুরে শহরের সিসি ক্যামেরা অচল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ দমনে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। তবে বর্তমানে সব ক্যামেরাই অকেজো হয়ে পড়ে আছে। নাম মাত্র হয়ে পৌরশহরের বিভিন্ন খুটিতে ঝুলে আছে ক্যামেরা গুলো।

জানা গেছে, প্রায় ১০লক্ষ টাকা ব্যায়ে ২০২০ সালের জুলাই মাসে পৌর শহরের হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়। সিসি ক্যামেরার কন্ট্রোলরুম রাখা হয়েছিল দুর্গাপুর পৌরসভায়। তবে ক্যামেরা স্থাপনের বছরখানেক পর থেকেই ক্যামেরা গুলো বিকল হতে শুরু হয়। যার কারণে পরবর্তীতে এইগুলো আর কোনো কাজেই আসেনি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, পৌর শহরের পুলিশ মোড়, কাচারি মোড়, এমপির মোড়, প্রেসক্লাব মোড়, কলেজ মোড়, এমকেসিএম স্কুল মোড়, কালিবাড়ী মোড়, শহরের কাঁচা বাজারসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পিলারের সঙ্গে দৃশ্যমান ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো। রক্ষণাবেক্ষণের অভাবে এখন সবগুলোই নষ্ট। অন্যদিকে এগুলো মেরামতের কোনো উদ্যোগও নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। এতে শহরে চুরি সংঘটিত হলেও এখন তা সনাক্ত করা সম্ভব হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থারও বি্নি ঘটছে। ফলে এই সিসি ক্যামেরার সুফল পাচ্ছে না কেউ। এদিকে সম্প্রতি এই শহরে চুরের উৎপাত বেড়ে যাওয়ায় এখন উদ্বেগ বেড়েছে সবার মধ্যে। পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে, বেশ কয়েকবার ক্যামেরাগুলো মেরামত করা হলেও কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হচ্ছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সিসি ক্যামেরা থাকলে আমাদের অনেক সুবিধা হয়। অনেক সময় দোকানের সামনে ক্রেতারা এসে মোটরসাইকেল রেখে দেয়। কেনা-কাটার ফাঁকে এগুলি চুরি হবার ভয় থাকে। তাছাড়াও ক্যামেরার কারণে অপরাধ করতে অপরাধীরা ভয় পায়। সিসি ক্যামেরা থাকলে একটু নিশ্চিত থাকা যায়। শহরে ক্যামেরাগুলো সচল রাখা জরুরি। তাই এইগুলো দ্রুত সচলের দাবী জানান তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার মেয়র মাও: আব্দুস ছালাম জানান, ক্যামেরাগুলো মেরামত করা হলেও টিকিয়ে রাখা যায়নি। তবে জনগনের স্বার্থে ক্যামেরা গুলো পুনরায় সচল করার বিষয়টি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit