বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নৌকায় ভোট না দিলে আপনারা মোনাফেক হয়ে যাবেন—-ইকবাল হোসেন অপু এমপি

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতনিধি
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১১৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতনিধি : প্রধানমন্ত্রী আপনাদের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১৪টি সেবা প্রদান করছেন। এছাড়াও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। আপনারা শুধু কথা দেন আগামী নির্বাচনে নৌকায় ভোট দিবেন।

যদি নৌকার বাইরে ভোট দেন তাহলে আপনারা মোনাফেক হয়ে যাবেন। গোপনে ভোট হবে। আমাকে ফাকি দিতে পারবেন কিন্তু আল্লাহকে ফাকি দিতে পারবেন না। নৌকায় ভোট না দিলে নামাজ পড়ে, প্রার্থনা করে, মসজিদ, মন্দিরে গিয়ে কোন কাজ হবে না ৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে পালং ইউনিয়নের নরবালাখানা আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর কালে এই সব কথা বলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি।

এসময় তিনি আরো বলেন, অনেকে বলেন আমরা পাকিস্তান আমলে ভলো ছিলাম। তা মিথ্যা কথা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ভালো আছি। সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরাতন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে সেমি পাকা একক গৃহ নির্মাণ প্রকল্পে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, তুলাসার ইউপি চেয়ারম্যান জামাল হোসেন ফকির, পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আজাহার হোসেন প্রমূখ। সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন শুকুর আলী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনয় থাকা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম জানায়, এখানে জরাজির্ণ যৌথ ব্যারাক ছিল। আমরা প্রকল্পের আওতায় এনে একক ভাবে ২০টি ঘর করে দিয়েছি। এখন সুবিধাভোগীরা নিস্কন্টক ভাবে বসবাস করতে পারবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit