রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটের রামপালে বাসি মাংস বিক্রিসহ ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের অর্থদন্ড

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট । 
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

এস এম সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের রামপালে আকস্মিক অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করেছে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৭নভেম্বর) দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজারে অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, ঔষধের ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ, বাসি মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ, বাসি মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit