শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

অবরোধের প্রতিবাদে আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের মহড়া 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৯ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার টানা ৪৮ঘন্টার শেষ দিনের অবরোধের প্রতিবাদে আশুলিয়ায় মোটরসাইকেল মহড়া দিয়েছে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ। সোমবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকারের নেতৃত্বে এই মহড়া দেন নেতাকর্মীরা।

সরকার মার্কেট এলাকা থেকে মহড়া নিয়ে ছয়তলা, জামগড়া, শিমুলতলা, ইউনিক, বাইপাইল হয়ে ডিইপিজেড মহাসড়ক প্রদক্ষিণ করে পরে যথাস্থানে এসে শেষ। ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন আহম্মেদ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরকার, যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম সরকার, মোঃ আলামিন মোল্লা, মোঃ কানন মোল্লাসহ ইউনিয়ন  ও ওয়ার্ড  যুবলীগ নেতাকর্মীরা এই মহড়ায় অংশগ্রহণ করেন।
নূরুল আমীন সরকার বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় অবরোধে অপ্রীতিকর ঘটনা ও গার্মেন্টসের অসন্তোষ ঠেকাতে পুলিশের পাশাপাশি আমারা নিয়মিতভাবে নেতাকর্মীদের নিয়ে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করে যাচ্ছি। অবরোধের বিপক্ষে দ্বিতীয় দফার শেষ দিনেও অবস্থান কর্মসূচি পালন করেছি। স্বাধীনতা বিরোধী অপশক্তি, দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস কর্মকাণ্ড, নৈরাজ্য ও অপতৎপরতার ধারক-বাহক মৌলবাদী অপশক্তি বিএনপি জামায়াতের অবরোধের প্রতিবাদে যুবসমাজ জেগে উঠেছে। বিএনপি-জামায়াতের কোনো অপতৎপরতাই আর কাজে আসবে না। আশুলিয়াবাসী বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি সর্বাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/রাত ৮:০৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit