শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী বাংলাদেশিদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে শিক্ষিকার ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে মৃত্যু সংসদে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা অস্ত্র হাতে ঘুরে বেড়ানো ভাইরাল সেই ২ যুবক আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা বিশকেকে পুতিন-শি-পেজেশকিয়ান, পশ্চিমের বিরুদ্ধে নতুন বার্তা? ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট

চিংড়ির মালাইকারি রেসিপি: ভোজনরসিকদের জন্য এক অসাধারণ পদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চিংড়ি মাছের মালাইকারি একটি জনপ্রিয় বাঙালি খাবার। এটি চিংড়ি মাছ, নারকেল দুধ, মশলা এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি একটি সুস্বাদু এবং মশলাদার তরকারি। চিংড়ি মাছের মালাইকারি সাধারণত ভাতের সাথে পরিবেশন করা হয়। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি মালাইকারির রেচিপি-

উপকরণঃ

গলদা চিংড়ি- ৮টি

পেঁয়াজ বাটা- ২টি

রসুন- ৪ কোয়া

আদা বাটা- আধা চা চামচ

আস্ত গরম মসলা- ১ চা চামচ

তেজপাতা- ২টি

নারিকেলের দুধ- ১ কাপ

দুধের সর- ৪ টেবিল চামচ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

মরিচের গুঁড়া- ২ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

টমেটো পেস্ট- ১ টেবিল চামচ

চিনি- স্বাদমতো

ঘি- ১ টেবিল চামচ

গরম মশলার গুঁড়া- ১ টেবিল চামচ

সরিষার তেল- ৫ চা চামচ

প্রস্তুত প্রনালীঃ

১) প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পিঠের কালো অংশটা ফেলে দিন। এরপর হালকা গরম পানিতে এক চামচ ভিনেগার দিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিন। মাছে লবণ-হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।

এরপর তাতে আরও দুই চামচ তেল দিয়ে তাতে আস্ত গরম মশলা, তেজপাতা ফোড়ন দিন। এরপর তাতে দিন পেঁয়াজ ও আদা-রসুন বাটা। ভালো করে কষিয়ে নিন। এরপর তাতে দিন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া। অল্প পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিন।

২) মশলার সঙ্গে মেশান টমেটো পেস্ট, লবণ ও চিনি। ভালোভাবে কষানো হলে তাতে দিন নারিকেলের দুধ ও দুধের সর। পরিমাণমতো হালকা গরম পানি দিয়ে ফুটতে দিন। এরপর চিংড়িগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। শেষে গরম মশলা গুঁড়া ও ঘি দিয়ে নামিয়ে নিন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit