শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরা প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরনের উদ্বোধন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস কর্তৃক বর্তমান রবি মৌসুমে উপজেলা ৫৭৭০ জন ক্ষুদ্র ও প্রান্তি চাষিদের মাঝে ফসলের বীজ ও উপকরণ বিতরনের উদ্বোধন। গতকাল রবিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস চত্তরে কৃষকদের মাঝে ফসল ভিত্তিক বীজ ও রাসায়নিক সার বিনামূলে বিতরণ করা হয়।

এই মৌসুমে কৃষক প্রতি ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করেন। কৃষি প্রনোদনা বিতরন অনুষ্ঠানে উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। এ সময় তিনি বলেন, দেশের মানুষের খাদ্যের চাহিদা মিটাতে বর্তমান সরকারের উদ্যোগে এই ফসলের বীজ ও সার বিতরন করা হচ্ছে। যাতেকরে কৃষকেরা সহজেই ফসল উৎপাদন করে দেশ ও জাতীর জন্য খাদ্য যোগানে ভূমিকা রাখতে পারে।

উক্ত কৃষি প্রনোদনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার। তিনি বলেন, চলতি অর্থ বছরে সরিষা, গম, ভুট্টা, সূর্যমূখি, পেয়াজ, মুকডালের বীজ ৭টি ইউনিয় ও পৌরসভায় মোট ৫৭৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদির্ঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কৃষকগন।

পরিশেষে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি) কে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীগন সম্মাননা ক্রেস প্রদান করেন। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সংবাদিকবৃন্দ উপস্থিতছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit