শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
চুলের যত্নে অ্যালোভেরা প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী

প্রধানমন্ত্রী একজন স্বাচ্ছা মুসলমান বলেই প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মান করছেন- নৌ প্রতিমন্ত্রী

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী একজন স্বাচ্ছা মুসলমান বলেই তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান করছেন। এটি শুধু মডেল মসজিদই নয় এখানে ধর্মপ্রান মুসলমান নারী পুরুষ নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহন করতে পারবে। তিনি বলেন, ঈসরাইল যখন নিরিহ ফিলিস্তিনিদের উপর নির্যাতন করছে শত শত শিশু নারীকে নির্মম ভাবে হত্যা করা করছে তখন পশ্চিমাগোষ্ঠী যারা মানবতার কথা বলে মানবাধিকারের কথা বলে আজকে তারা কেন চুপ করে থাকছে। তাদের মুখে মানবতার কথা মানায় না।বাংলাদেশে ইসলামের নামে একটি গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছিল। তারা যেন ইসলামকে ব্যবহার করতে না পারে এজন্যই মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র। একজন প্রধানমন্ত্রী কতটুকু ইসলাম ভীরু হলে প্রতিটি উপজেলায় একটি করে সুদৃশ্য মডেল মসজিদ তৈরী করতে পারে আমাদের প্রধানমন্ত্রী তা তৈরী করে দেখিয়ে দিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন করে গিয়েছিলেন। মুসলমান আমরা যেন সঠিক ভাবে ধর্ম পালন করতে পারি। আগে আমরা হজ¦ করার জন্য বাংলাদেশ থেকে হজে¦ যেতে পারতাম না। ভারত হয়ে যেতে হত। যুদ্ধ বির্ধস্ত এই দেশের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কিছুই ছিলনা। জাতির পিতা সেই সময়ে সৌদি আরবে গিয়ে সৌদি বাদশার সাথে দেখা করে বললেন, আমি কোন সাহায্য নিতে আসিনি বাংলাদেশ একটি মুসলিম দেশ এই মুসলিম দেশের মানুষ যেন সরাসরি হজে¦ আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। সৌদি বাদশা বঙ্গবন্ধুর কথা শুনে তিনি রাজি হলেন এবং বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা সরাসরি হজে¦ যাওয়া শুরু করলাম।তিনি আরো বলেন, বোচাগঞ্জের ইতিহাসে এই রকম একটি সুন্দর দিন আর পাওয়া যায়নি। আজকে বোচাগঞ্জে যে ১৪টি প্রকল্প উদ্বোধন করা হচ্ছে এটা আমাদের কাছে স্মরনিয় দিন হয়ে থাকবে।

৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলার ১৪টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন শেষে এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দিনাজপুর জেলা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে স্কুল রোডস্থ মডেল মসজিদ এর ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সেতাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম মাহজারি, স্কুলরোড মসজিদের খতিব মাওলানা আলহাজ¦ ওয়াহিদ শাহ্ প্রমুক। অপরদিকে নব নির্মিত বোচাগঞ্জ উপজেলা কমপ্লেক্স, উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্র, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, অবিনাশী বাংলা স্মৃতিস্ত¤ ও¢ সেতাবগঞ্জ বড়মাঠ শেখ রাসেল স্টেডিয়ামে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জিমনিশিয়াম এর শুভ উদ্বোধন শেষে বিশাল সুধি সমাবেশে বক্তব্য রাখেন। দিনাজপুর জেলা পরিষদের সদস্য শাহ্ নওয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুর, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit