শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে জাতীয় সংবিধান দিবস পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণা‘র দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে নানা কর্মসুচীর মাধ্যমে ‘‘জাতীয় সংবিধান দিবস’’ পালিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে নানা আয়োজনে এ দিবস পালিত হয়।‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ এই প্রতিপাদ্য মুল প্রবন্ধ উপস্থাপন করেন সুসঙ্গ ডিগ্রি কলেজ এর প্রভাষক ড. আব্দুর রাশিদ।

পরবর্তিতে আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর। অন্যদের মধ্যে আলোচনা করেন, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ, আরডিও দীনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জালাল তালুকদার, সহকারী প্রোগ্রামার শামিউল ইসলাম সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছর দ্বিতীয় বারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। গত বছর ৪ নভেম্বর তারিখ কে ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হলে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit