শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

দুর্গাপুরে যুবকের মরদেহ উদ্ধার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হাকিম মিয়া (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার উমর ফারুকের পুত্র। শুক্রবার সকালে তার নিজ বাড়ি থেকে নির্মাণাধীন এক ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন হাকিম মিয়া। রাতে বাড়ি ফিরেছে কি-না তা জানেন না কেউ। পরে সকালে তার ছোট বোন তাদের বাড়ির নির্মাণাধীন একটি ঘরের ভিতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে দেখে চিৎকার দিলে সবাই ছুটে আসে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৩/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit