রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

লালাবাজারে নিহত যুবদল নেতা দিলু’র পরিবারের পাশে তামিম পত্নী রুজনা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে অবরোধের পিকেটিংয়ে অংশ নিয়ে পুলিশী ধাওয়ায় নিহত হওয়া যুবদল নেতা দিলু আহমদ জিলু’র পরিবারের সাথে দেখা করেছেন সিলেট-৬ আসনে সম্ভ্যাব্য বিএনপি প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া আহমদের স্ত্রী রুজনা বেগম।মঙ্গলবার রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের জিলুর বাড়িতে উপস্থিত হয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপির ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকেটিংয়ে অংশ নেন গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু। এসময় পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিলে পালাতে গিয়ে মোটরসাইকেলসহ গাছের সঙ্গে ধাক্কা লেগে জিলু ও তার গ্রামের চাচাতো ভাই রফিক গুরুতর আহত হন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

যদিও ভিন্ন কথা বলেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, অবরোধ কর্মসূচি পালন করতে যান গোলাপগঞ্জ যুবদলের আহবায়ক কমিটির সদস্য দিলু আহমদ জিলু। এ সময় পুলিশের একটি গাড়ি ধাওয়া দিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন জিলু। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়; এরপর তার মৃত্যুর খবর আসে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit