শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দুর্গাপুরে নারী ফুটবলারদের অভিনন্দন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব ১৭ নারী) গোল্ডকাপ টুর্নামেন্টে নেত্রকোণা জেলার ১০টি উপজেলার মধ্যে দুর্গাপুর উপজেলা রানার্স আপ হওয়ায় নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (০১ নভেম্বর) বিকেলে এ অভিনন্দন জানানো হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে দুর্গাপুর উপজেলা রানার্স আপ হওয়ায় নারী ফুটবলারদের অভিনন্দন জানান উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, কোচ জুম্মান আহমেদ, নারী দলের প্রধান সমন্বয়কারী মেজর বিশ^াস প্রমুখ।

মেজর বিশ্বাস জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব ১৭ নারী) গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ সময়ে, কলমাকান্দা উপজেলার সাথে ১-০ গোলে দুর্গাপুর উপজেলা রানার্স আপ হয়েছে। গত বুধবার (২৫ অক্টোবর) নেত্রকোনা আধুনিক ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৩,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit