রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

শীতে গুড় কেন খাবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতকালে ঘাম কম হয়। খাওয়াদাওয়া করেও আরাম পাওয়া যায়। তবে অনেকের কাছেই শীতকাল প্রিয় গুড়ের জন্য। পায়েস, পিঠা, গুড়ের তৈরি নানা রকম মিষ্টি সহজে পাওয়া যায় এ সময়ে।

আবার অনেকেই শীতের সময় রান্নায় চিনির বদলে গুড় ব্যবহার করেন। পুষ্টিবিদেরা বলেন, শুধু স্বাদের জন্য নয়, শরীর ভাল রাখতে শীতের শুরু থেকেই অল্প পরিমাণে গুড় খাওয়া উচিত। এ ছাড়াও, প্রাকৃতিক এই মিষ্টির মধ্যে এমন অনেক গুণই রয়েছে, যা শরীরে বিভিন্ন উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করে।

চলুন জেনে নেই শীতে গুড় খেলে কি কি উপকারিতা পাওয়া যায়।

১. খনিজে ভরপুর

গুড়ের মধ্যে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ কিছু উপাদান। শারীরবৃত্তীয় বিভিন্ন কাজের জন্য এই খনিজগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেহের পেশি মজবুত রাখতেও সাহায্য করে গুড়।

২. প্রতিরোধশক্তি উন্নত করে

শীতে গুড় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং বিভিন্ন খনিজের গুণে সাধারণ ঠান্ডা লাগা, সর্দি-কাশি সমস্যা রুখে দেওয়া যায় সহজেই।

৩. হজমে সহায়তা করে

অনেকেই বলেন, গুড় খেলে নাকি পেটের সমস্যা হয়। পুষ্টিবিদেরা বলছেন, অনেকটা পরিমাণে গুড় খেলে শরীর খারাপ হতেই পারে। তবে এ কথাও ঠিক যে, খাবার হজমে সহায়তা করে এমন উৎসেচক ক্ষরণে সাহায্য করে গুড়।

৪. প্রাকৃতিক মিষ্টি

পরিশোধন করা চিনি খাওয়ার চেয়ে গুড় খাওয়া অনেক বেশি স্বাস্থ্যকর, বলছেন পুষ্টিবিদেরা। রক্তে শর্করার মাত্রা না বাড়িয়ে মিষ্টি খাওয়ার সুখ পেতে পারেন ডায়াবেটিসের রোগীরাও।

৫. শরীর উষ্ণ রাখতে সাহায্য করে

আয়ুর্বেদ বলছে, শীতকালে গুড় খেতে বলার কারণ গুড় খেলে দেহের তাপমাত্রা বেড়ে যায়। ঠান্ডায় গা গরম রাখতে সাহায্য করে গুড়।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit