মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

সড়কের টোল আদায় করে আলাদা তহবিল গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : সড়কের সংস্কারের জন্য টোল নিয়ে সেই অর্থ জমা রাখতে আলাদা একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন অনেক সড়ক নির্মাণ করা হয়েছে। এখন সংস্কার দরকার। কেননা আমরা যে হিসাব করে রাস্তা তৈরি করছি অর্থনৈতিক কর্মকাণ্ড তার চেয়ে বেশি হওয়ায় ফলে তাড়াতাড়ি সড়কগুলোর সংস্কার করতে হচ্ছে। এই টাকা যাতে টোলের মাধ্যমে আদায় করা যায় সেটি দেখতে হবে। 

এম এ মান্নান জানান, প্রকল্পের গতি বাড়ানোর নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব প্রকল্প গোলপোস্টেও কাছে আছে সেগুলোর কাজ দ্রুত করতে হবে। নির্বাচনের কারণে নয়। এমনিতেও প্রকল্পগুলোর গতি বাড়ানো দরকার। বিশেষ করে বৈদেশিক ঋণ আছে এমন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। যাতে করে বৈদেশিক অর্থ বেশি পাওয়া যায়।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের রাজনৈতিক যে কর্মসূচি চলছে সেগুলো কাম্য নয়। সরকার যেভাবে উন্নয়নের কাজ করছে এতে জনগণ আমাদের সঙ্গে আছে। যেভাবে সহিংস ঘটনা ঘটছে সেটি কাম্য নয়, বর্জনীয়। এটির নিন্দা জানানো হয়েছে একনেকের পক্ষ থেকে। এছাড়া ফিলিস্তিনের হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী নিন্দা জানাচ্ছেন। সেজন্য শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানানো হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit