বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ উপহার দিলেন রিকশাচালক তারা মিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে এতিম ও অসহায় মাদরাসা শিক্ষার্থীদের কোরআন শরীফ বিতরণ করলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। মঙ্গলবার দুপুরে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদরাসায় ২০জন শিক্ষার্থীদের এ উপহার বিতরণ করা হয়।বিতরণ কালে অন্যদের মধ্যে মাদরারসার মোহ্তামিম হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আলী ওসমান, মাওলানা রিয়াজুল ইসলাম, মো. মাঝহারুল ইসলাম, মো. আব্দুল হক, মো. এনামুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ নয় বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি। এবার মাদ্রাসায় কিছু হতদরিদ্র শিক্ষার্থী আছে জানতে পেরে সেখানে পবিত্র কোরআন উপহার দিয়েছি।ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। এভাবে সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit