রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

পুরুষের যে পাঁচ স্বভাব মেয়েদের একেবারেই অপছন্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নারীরা পুরুষদের পছন্দ করার পেছনে যেমন কিছু কারণ থাকে তেমনই অপছন্দ করার পেছনেও নানান কারণ থাকে। সেরকম কয়েকটি পাঁচটি কারণ দেওয়া হল, যেগুলো নারীরা এক পুরুষের মধ্যে থাকা পছন্দ করেন না।

নেশা করা

যারা নেশা করেন তাদের নারীরা বিশেষ পছন্দ করে না। বর্তমানে অনেক যুবকরা নেশা করাকে স্মার্টনেস কিংবা কুলনেস হিসেবে দেখেন। নেশা করা কিছু নারীরা পছন্দ করলেও বেশিরভাগ নারীরা নেশাকে ভালো চোখে দেখেন না। কারণ তারা জানেন যে সমস্ত যুবকেরা নেশা করেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই তারা এসমস্ত নেশাগ্রস্ত মানুষদের থেকে দূরে থাকেন।

এক নারীতে সন্তুষ্ট নন

একাধিক নারীসঙ্গও কোনো নারীর পছন্দ নয়। কারণ কোন নারীই চাইবে না তার পছন্দের পুরুষের সে ছাড়াও একাধিক নারী সঙ্গী থাকুক। নারীরা কোনোভাবেই এরকম পুরুষদের সঙ্গে সম্পর্ক রাখেন না। কিন্তু প্রথমে যদি না জেনে কখনও সম্পর্কে এসে যায় তাহলে তারা চায় যাতে দ্রুত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে।

মেয়েদের ছোট করে দেখা

আধুনিকতার একদম শিখরে পৌঁছে গিয়েছে সভ্যতা। তবে এই যুগে দাঁড়িয়েও কিছু ব্যক্তি সেই পুরনো ধ্যান-ধারণাকে সঙ্গী করে বেঁচে আছেন। তাদের কাছে, নারীর কোনও গুরুত্বই নেই। বরং নারীর অগ্রগতিকে ছোট করার কাজেই তারা ব্যস্ত থাকেন। আপনিও কী এমন ভুল করেন? উত্তর হ্যাঁ হলে এখনই নিজেকে বদলে ফেলুন। নারীদের সবসময় সম্মান দিন। তাদের এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুন। তাহলেই নারীদের মনের মানুষ হয়ে উঠতে পারবেন।

বেশি গম্ভীর

কিছু পুরুষ অতিরিক্ত গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। তারা সবসময় মুখ গোমড়া করে বসে থাকেন। আর তাদের এমন আচরণ দেখে দূরে থাকতে শুরু করেন নারীরা। তাই গম্ভীর স্বভাব ছেড়ে এখন থেকে একটু হাসিখুশি থাকার, সবার সঙ্গে মেশার চেষ্টা করুন। এর মাধ্যমেই কোনও এক রাজকন্যার মনে হয়তো জায়গা করে নিতে পারবেন। ফুটবে বিয়ের ফুল।

অতিরিক্ত সন্দেহ

মেয়েদেরও সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। তাই সম্পর্কে আসা মানেই সব সময় তাকে আপনি সন্দেহের চোখে দেখবেন এমনটা নয়। এরকম পুরুষ মেয়েরা খুবই অপছন্দ করে। পুরুষদের যেমন বন্ধু বান্ধব থাকে, মেয়েদেরও থাকে। কিন্তু অযথা সন্দেহ করা এইসব নিয়ে একেবারেই অনুচিত।

কিউএনবি/অনিমা/৩১.১০.২০২৩/বিককাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit