শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

মানবিক উন্নয়ন ফাউন্ডেশন উদ্যোগে টিউবওয়েল স্থাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ভবানীপুরের শেরপুর মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ও টি.এম হেলথ কেয়ার ও ইমদাদ সিতারা খান কিডনী সেন্টারের সার্বিক সহযোগিতায় টিউবওয়েল স্থাপন ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর শেরপুরে “প্রজেক্ট: মানবিক উপহার (টিউবওয়েল স্থাপন)” এর আওতায় ৩টি টিউবওয়েল স্থাপন এবং “ফ্রী মেডিকেল ক্যাম্প” এর মাধ্যমে দুই শতাধিক অসহায় ও গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

উক্ত আয়োজনে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করেন, ফুলবাড়ী উপজেলার টি.এম হেলথ কেয়ার এর ব্যাবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং হাবড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো: সোহরাওয়ার্দী।

এসময় আরও উপস্থিত ছিলেন, মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য ও ফুলবাড়ী শাখা’র সাধারণ সম্পাদক আসাদ সরকার, কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য নাইম ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদ ও সংবাদকর্মী, মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক সদস্যবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit