শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইডেনেও সাকিবকে ‘ভুয়া ভুয়া’ বললেন দর্শকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : দেশে ফিরে নিজের বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করে গিয়েছিলেন। ছুটি নিয়ে ঢাকায় অনুশীলনের দ্বিতীয় দিনে সাকিবকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করেন কয়েকজন ক্রিকেটপ্রেমী। ডাচদের বিপক্ষে হাতে এক উইকেট নিয়ে কিপটে বোলিং করলেও ব্যাটিংয়ে আবারও ব্যর্থ হন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক রানের পর নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪ বলে করেছেন মাত্র পাঁচ রান। দৃষ্টিকটু ছিল তার আউটের ধরনও। পল ফন মিকেরেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আগের ম্যাচের মতোই।

এর পর ইডেন গার্ডেনসেও ফিরে এলো সেই দুয়োধ্বনি। আউট হয়ে ফেরার সময় সমর্থকরা দুয়ো দিয়েছেন সাকিবকে। বাস্তবতা মেনে নিচ্ছেন সাকিব। জানিয়েছেন সমর্থকদের সেই অধিকার আছে। অথচ কয়েক দিন আগেও এমন ঘটনা ছিল কল্পনাতীত। গত বিশ্বকাপে স্বপ্নের মতো সময় পার করা সাকিব দেখছেন মুদ্রার উল্টো পিঠ।

গত বিশ্বকাপে ছয় শতাধিক রান ও ১১ উইকেট শিকার করা সাকিবের কাছে বড় আশা ছিল ক্রিকেটপ্রেমীদের। তা ছাড়া বিশ্বকাপের আগে সাকিব-তামিম দ্বন্দ্ব, সাক্ষাৎকারে সাকিবের বিস্ফোরক মন্তব্য, দলের বিবর্ণ পারফরম্যান্স— সব মিলিয়ে দুঃসময় পার করছেন টাইগাররা।

নেদারল্যান্ডসের কাছে হেরে যেন সেই দুঃসময়ের ষোলকলা পূর্ণ করলেন টাইগাররা। সহযোগী দেশগুলোর মধ্যে পূর্ণ সদস্য দলের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যবধানে (৮৭ রানে) জয়ের রেকর্ড গড়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করে ডাচরা করেন ২২৯ রান। জবাবে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪২ রানে। ম্যাচশেষে সাকিব বলেন, সমর্থকরা ভালো কিছু আশা করে যা তারা দিতে পারেননি। এ জন্য হতাশা প্রকাশ করেন সাকিব।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit