শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, ‘ক্রাইম সিন’ অঞ্চল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৮৬ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ উল্লেখ করে কর্ডন টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছে পুলিশ।

আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। কার্যালয়ের সামনে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি ইউনিট কাজ করছে। তারা জায়গাটি ঘিরে রেখেছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কার্যালয়ের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশে রাখা হয়েছে জলকামান ও প্রিজন ভ্যান। আর কার্যালয়কে ঘেরাও করে রাখা হয়েছে ক্রাইম সিনের ফিতা দিয়ে।

এ বিষয়ে পল্টন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রোহানী সংবাদমাধ্যমকে বলেন, ‘যেহেতু নয়াপল্টন ও আশপাশ এলাকায় অরাজকতা হয়েছে, পুরো অঞ্চলটিকেই ক্রাইম সিন অঞ্চল ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে রাখা হয়েছে।’

কিউএনবি/বিপুল/২৯.১০.২০২৩/ দুপুর ১.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit